গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ফন্ট সাইজ:

গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এদিন সকালে ড্রেসম্যান লিমিটেড কারখানায় কাজে যোগ দেয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা।

কিছুক্ষণ পর তাদের অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। কালিয়াকৈর থানার ওসি মো. সহিদুল ইসলাম জানান, কমপক্ষে ৪০-৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন