আবারও গ্যালারি মাতাচ্ছেন ক্রোয়েশিয়ার সেই মডেল ইভানা নল। ২০২২ সালে কাতার বিশ্বকাপের কথা নিশ্চয় স্মরণে আছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যকে রক্ষা করে ওই আসর বসানো হয়েছিল। তার মধ্যেও ক্রোয়েশিয়ার ম্যাচের সময় গ্যালারিতে বুকখোলা ইভানাকে দেখা গিয়েছিল। কাতার বিশ্বকাপে তিনিই প্রথম এমন সাহস দেখিয়েছেন। এবারও ২০২৬ বিশ্বকাপে তিনি দলের প্রতি ভালবাসার টানে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
বুধবার ক্রোয়েশিয়া-ইংল্যান্ড ম্যাচের সময় তিনি অভিন্ন ভঙ্গিতে উপস্থিত হন ডালাসের স্টেডিয়ামে। তাতেই কেল্লাফতে। স্পোর্টস ফটোগ্রাফারদের নজরে পড়ে যান তিনি। ফলে খেলার চেয়ে তিনি তাদের ফোকাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিজের জাতীয় দলকে সমর্থন দিতে এবারকার বড় আন্তর্জাতিক টুর্নামেন্টকে মিস করেননি। এবারও তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
বুধবার তিনি ডালাসের স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে সরাসরি ক্রোয়েশিয়া জাতীয় দলকে সমর্থন জানান। তার দল শক্তিশালী ইংল্যান্ড দলের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ও চাপপূর্ণ ম্যাচ খেলেছে। এতে ৪-২ গোলে পরাজিত হয় ক্রোয়েশিয়া। কিন্তু ইভানা নল তার স্বভাবসিদ্ধ উচ্ছ্বাস ও উপস্থিতি দিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্টেডিয়ামের ক্যামেরাগুলোর কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন।
