রামপুরায় সন্ত্রাসী পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

রাজধানীর রামপুরায় সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশকে গুলি করার ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি’র তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান বলেন, গুলির ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইমাম স্বীকার করেছে যে, পলাশকে গুলি করার পর শুটারদের নিরাপদে পালিয়ে যেতে (সেফ এঙিট) সে সাহায্য করেছিল। এই গ্রুপে আরও কয়েকজন জড়িত ছিল। ইমামের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে। গুলি করার সময় মোটরসাইকেলের আশপাশে একটি লাল রঙের গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গ্রেপ্তারকৃত ইমাম জানিয়েছে, ওই গাড়িটির সঙ্গে এই হামলার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন পলাশ। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন