সিলেটে ৬ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ফন্ট সাইজ:

সিলেটে গত ৬ দিন আফজল হোসাইন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল সিলেট নগরীর শাহপরান থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও মেজরটিলার ইসলামপুরের মুসলিমনগরস্থ ১২ নম্বর বাসার হাউজের বাসিন্দা মরহুম আনা মিয়া এবং শিফা বেগম দম্পত্তির ছেলে।

গত ৭ই জুন, রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরবর্তীতে তিনি মাদ্রাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তারা।

এ ব্যাপারে গত ৮ই জুন নিখোঁজ আফজল হোসাইনের মা এসএমপি’র শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪০৭) করেন। নিখোঁজ আফজল হোসাইনকে খোঁজে পেতে পুলিশ সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন