আর্জেন্টিনার পক্ষে শাবনাজ

আর্জেন্টিনার পক্ষে শাবনাজ

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ। এ অভিনেত্রী দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। পুরো দস্তুর গৃহিণী তিনি। ইতিমধ্যে শাশুড়ি হয়েছেন। পরিবার-পরিজনকে সামাল দিয়েও বিশ্বকাপ নিয়ে তার উন্মাদনা কম নয়।

তার প্রিয় দল আর্জেন্টিনা। মেসি তার স্বপ্নের খেলোয়াড়। ফুটবল মাঠে তার জাদুকরি ছন্দে এগিয়ে চলা তাকে এক অন্য জগতে নিয়ে যায়। উদ্বোধনী খেলা তিনি, তার স্বামী নাঈম এবং বড় মেয়ে নামিরার সঙ্গে বাসায় বসে উপভোগ করেছেন। মজার বিষয় হচ্ছে নাঈম হচ্ছে জার্মানি ও আর্জেন্টিনার ভক্ত। আর বড় মেয়ে নামিরা স্পেনের সাপোর্টার। মাহাদিয়া আর্জেন্টিনার ভক্ত। গভীর রাতে যে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো রাত জেগে দেখা একটু মুশকিল। ফাইনাল খেলা খুব আয়োজন করে বন্ধু-বান্ধবের সঙ্গে দেখার ইচ্ছা রয়েছে। খেলা এবং রকমারি খাবার চলবে পাশাপাশি।

আমার বাসায় আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানির পতাকা শোভা পাচ্ছে। আমরা তো উত্তরায় থাকি। এখানে বেশ কিছু নামি রেস্তরাঁয় বড় পর্দায় খেলাগুলো দেখার জন্য আয়োজন রয়েছে। বিষয়টি সত্যিই আনন্দের। পুরো একটি মাস বিশ্বকাপের উন্মাদনায় কেটে যাবে। বিশ্বের কয়েকটি দেশ যুদ্ধ নিয়ে সময় পার করছে। এর মাঝেও স্বস্তির খবর বিশ্বকাপ পুরো বিশ্বকে এক কাতারে দাঁড় করিয়েছে।..


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন