‘পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে’

‘পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে’

ফন্ট সাইজ:

জনপ্রিয়তা পাওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে পডকাস্ট। শুরুতে মানসম্পন্ন থাকলেও আজকাল যেন মান হারাচ্ছে- সম্প্রতি সামাজিক মাধ্যমে দেশের পডকাস্ট নিয়ে এমনই মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। এক পোস্টে তিনি লিখেন, পডকাস্টিং কালচার জনপ্রিয় হয়েছে সবেমাত্র আমাদের দেশে। বাইরের দেশে বহু আগে থেকেই এর প্রচলন ছিল চমৎকারভাবে। কিন্তু বর্তমানে পডকাস্টিং মাছের বাজারে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, রুচিশীল নাগরিক সমাজ ভেঙে যাচ্ছে। কোথাও গিয়ে ভালো গল্প শুনি না।

তীব্র আলোচনা-সমালোচনার যন্ত্রণায়। কেউ কেউ নেগেটিভ হয়েই বিখ্যাত। তাই হয়তো নেগেটিভ প্রশ্নই করতে হয় ভাবছে পডকাস্টাররা। গায়িকার ভাষ্য, নেতিবাচক দর্শক আর চাই না। ভালো কথা বললে কেউ শোনে না। কী বিচিত্র সময়ে বাস করছি। নিম্নমানের প্রশ্ন, নিম্নমানের উত্তর বন্ধ হোক। গায়িকার সঙ্গে পোস্টের মন্তব্যকারীরা সহমত পোষণ করেছেন। পডকাস্ট সম্পর্কিত পোস্টকে কেউ সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বলে অভিহিত করছেন। কেউ সময়োপযোগী পোস্ট আখ্যা দিয়ে ধন্যবাদ দিচ্ছেন সংগীতশিল্পীকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন