বিশ্বকাপে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবেন কুলাউড়ার নন্দলাল ও রিদি

বিশ্বকাপে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবেন কুলাউড়ার নন্দলাল ও রিদি

ফন্ট সাইজ:

বিশ্বকাপের অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা নন্দলাল দে ও সুমাইয়া আহমদ রিদি। দু’জনের মধ্যে একজন বসবাস করেন আমেরিকায়, অন্যজন কানাডায়। নন্দলাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। আর সুমাইয়া কানাডায় টরন্টো স্টেডিয়ামে আয়োজক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।

আমেরিকা প্রবাসী নন্দলাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শালিকা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষীরোদ রঞ্জন দে’র পুত্র। নন্দলাল মোবাইল ফোনে জানান, ফিফার ক্লাব বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, বিশ্বকাপের মতো বিশাল ইভেন্টে কাজ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। সুমাইয়া কানাডার টরন্টোতে সপরিবারে বসবাস করছেন। তিনি বিশ্বকাপ ২০২৬-এর আয়োজক শহরের শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও যৌথ আয়োজক তিন দেশের মধ্যে তিনি কানাডার টরন্টো ভেন্যুতে অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন।

তিনি কুলাউড়া সরকারি কলেজের সাবেক ইংরেজি প্রভাষক শাহিন আহমদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার চৌধুরীর কন্যা। রিদি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসায়েন্সে পড়াশোনা করছেন। রিদি মোবাইল ফোনে জানান, বিশ্বকাপের মতো ইভেন্টে কাজ করা মানেই বাংলাদেশের মানচিত্রকে পরিপুষ্ট করা। সফলভাবে যাতে বিশ্বকাপ ফুটবল আসরে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারি দেশবাসীর কাছে দোয়া চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন