ডেভেলপমেন্ট কাপ ফুটবলের জমকালো উদ্বোধন

ডেভেলপমেন্ট কাপ ফুটবলের জমকালো উদ্বোধন

ফন্ট সাইজ:

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুরু হয়েছে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ?প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, এই ধরনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে আগামী দিনের দক্ষ ও মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অঞ্চলের ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে
প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী।

যখন ক্রিকেটের জন্য উজার করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের নতুন উদ্যোগ নতুন কুঁড়ি স্পোর্টস। নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যেমে তৃণমূল থেকে ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু অ্যাথলেটিক্সের প্রতিভাবানদের তুলে আনা হবে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া কমপ্লেক্সগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। খেলার মানকে এগিয়ে নিতে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার সৃজন করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন