এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, তুরস্কের প্রেসিডেন্টকে উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান। শনিবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশের রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তিন দিনের সফর শেষে বিকালে ঢাকা ছেড়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন