মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কালিয়া উপজেলায় জিরো টলারেন্স নিয়ে মাঠে নেমেছে কালিয়া থানা পুলিশ প্রশাসন। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাট বাজার, রাস্তাঘাট, চা দোকানে একসময় ছিল মাদকের ছড়াছড়ি। নড়াইল এক আসনের সংসদ সদস্য আলহাজ্জ বিশ্বাস জাহাঙ্গীর আলম এই উপজেলায় প্রথম আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী সে যে দলেরই হোক না কেন তাকে কোনক্রমে রেহাই দেয়া হবে না।
কালিয়া উপজেলায় মাদক শুন্যের কোঠায় আনতে হবে। তখন কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন।
ওসি মোঃ ইদ্রিস আলী জানান, যেখানেই মাদক সেখানেই অভিযান। এই অভিযান মাদক যতদিন থাকবে, ততদিনই চলবে। এখানে যোগদান করার পর গত সাত ৭ মাসে কোন রাজনৈতিক হত্যা মামলা এ থানায় সংঘটিত হইনি। নড়াইল জেলার কালিয়া উপজেলা মাদক নিয়ন্ত্রণে প্রথম স্থান দখল করে আছে।
