মিশন হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

সাফের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

মিশন হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

ফন্ট সাইজ:

টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হতে পারলো না বাংলাদেশের মেয়েরা। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে গেছে পিটার বাটলারের শিষ্যরা। ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৯ সালের পর সাফের শিরোপা জিতলো ভারতের মেয়েরা।

ম্যাচের ১২ মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণার বাড়ানো দারুণ এক বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন শামসুন্নাহার। এর ঠিক ৮ মিনিট পর আবারো সুযোগ আসে তহুরার সামনে। কিন্তু ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করেন। প্রতিপক্ষ ডিফেন্ডার জুলি কিশান এসে বল ক্লিয়ার করেন। ৪২ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ভারতের পেয়ারি জাজা ডিফেন্ডার সুরভীকে ফাঁকি দিয়ে শট নিলে, বল গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে জালে জড়ায়। ১-০ গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (ইনজুরি টাইমে) তহুরার চমৎকার পাস থেকে বক্সের কোনা দিয়ে দুর্দান্ত শটে ভারতের জাল কাঁপান ঋতুপর্ণা চাকমা।

১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ রক্ষণভাগ। দ্বিতীয় হাফ শুরু হওয়ার মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় ভারতের সানফিদার হেডে আবারও পিছিয়ে পড়ে (২-১) বাংলাদেশ। ৫৮ মিনিটে পেনাল্টি বঞ্চিত হয় সফরকারীরা। ভারতীয় ডিফেন্ডার মালভিকার সঙ্গে বল দখলের লড়াইয়ে বক্সের ভেতর পড়ে যান শামসুন্নাহার। পেনাল্টির জোরালো আবেদন সত্ত্বেও রেফারি তাতে কোনো কর্ণপাত করেননি। ম্যাচের ৬০ মিনিটে কোচ বাটলার মাঠে নামান মনিকা চাকমাকে। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে বাংলাদেশের এলোমেলো রক্ষণের পুরো সুযোগ নিয়ে ভারতের কম সেরতো ৩-১ স্কোরলাইন করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন