লালপুরে কোনো অপরাধীর স্থান হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে কোনো অপরাধীর স্থান হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

লালপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও অপরাধীর স্থান হবে না। ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা চাইলে তাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিন। প্রয়োজনে আমাকে ফোন দিবেন।” এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াস (ডঅঝঐ) ব্লক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, সরকারের লক্ষ্য গ্রামীণ বাজারগুলোকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা। বাজার উন্নয়ন ও ওয়াস ব্লক নির্মাণের মতো প্রকল্প স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী যেন ব্যবসায়ীদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুবসমাজকে সুস্থ ও মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম তুহিন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন