মিমের উচ্ছ্বাস

মিমের উচ্ছ্বাস

ফন্ট সাইজ:

দীর্ঘ বিরতির পর ঈদে ‘মালিক’ শিরোনামের সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভ’র বিপরীতে। ছবিটিতে মিমের অভিনয় ও পারফরম্যান্স বেশ প্রশংসা কুড়াচ্ছে। দর্শক থেকেও প্রতিনিয়ত ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি। মিম বলেন, অনেকটা সময় পর ঈদে ছবি মুক্তি পেয়েছে আমার।

তাই স্বাভাবিকভাবে আমার উচ্ছ্বাস বেশি। সেটি আরও বেড়ে গেছে দর্শকদের অনেক অনেক ইতিবাচক প্রতিক্রিয়া শুনে। মিম বলেন, সিনেমা নিয়ে যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি সাড়া মিলেছে। আমি অনেক হ্যাপি। এখনো অনেক ভালো লাগার কথা শুনতে পাচ্ছি দর্শকদের। অনেক দিন পর ফেরা নিয়ে মিম বলেন, আমার কাছে অনেক প্রস্তাব ছিল। কিন্তু আমি একটু বুঝেশুনে এগোতে চেয়েছি। ‘মালিক’র প্রস্তাব আসলে চিন্তা ভাবনা করে রাজি হয়ে যাই। যার ফলাফল পাচ্ছি। নতুন ছবি প্রসঙ্গে মিম বলেন, সবে তো ‘মালিক’ মুক্তি পেলো।

বেশ কিছু ছবির প্রস্তাব আছে। তবে ভেবে চিন্তে পা বাড়াতে চাই। দ্রুতই হয়তো নতুন ছবির কথা আপনারা জানতে পারবেন। এদিকে, মিম সিনেমা মুক্তির উচ্ছ্বাস নিয়ে উড়াল দিয়েছেন মালয়েশিয়ায়। সেখানে বোন ও বন্ধুদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। এরইমধ্যে লংকাই আইল্যান্ড থেকে বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেই সব ছবিতেও ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন মিমকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন