বিয়ে করলেন চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আলোচিত হওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। গত শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও মিডিয়া অঙ্গনের অনেক পরিচিত মুখ। তবে পরবর্তীতে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করা হবে।
বিয়ের সুখবরটি ভাগ করে দীপ্তি জানান, আমাদের আক্দ সম্পন্ন হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবাই আমাদের জন্য দোয়া
করবেন। তিনি বলেন, মুশতাক ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে নতুন অধ্যায় যেন সুখের হয়, সবার কাছে সেই দোয়া চাই। জানা গেছে, দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন শিক্ষক।
তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের এসোসিয়েট প্রফেসর হিসেবে
কর্মরত আছেন।
