বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম বার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
নয়াদিল্লিতে তিন দিনের এই বৈঠক শুরু হবে আগামী ৮ জুন থেকে।
সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি অবৈধবাসীদের বিজিবি-র কাছে হস্তান্তরের বিষয়গুলি বৈঠকে উঠে আসতে পারে বলে সুত্র মারফত জানা গিয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যার মতো অভিযোগগুলি নিয়েও কথা হতে পারে দু’দেশের বাহিনীর প্রধানদের এই বৈঠকে।
বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের বাহিনীর ডিজি মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্য দিকে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার সীমান্ত নিয়ে যে কঠোর মনোভাব নিয়েছে এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিজিবির হাতে তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের বাহিনীর ডিজি মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অন্য দিকে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার। এমন এক সময়ে এই বৈঠক হচ্ছে যখন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর করেছে। অবৈধ অভিবাসীদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধবাসীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টারও খোলা হয়েছে।
