ভারতে ১০ দিনে পেট্রোল-ডিজেলের দাম বাড়লো তিনবার

ভারতে ১০ দিনে পেট্রোল-ডিজেলের দাম বাড়লো তিনবার

ফন্ট সাইজ:

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে জ্বালানি তেলের সঙ্কট তৈরি হয়েছে। তেল বিক্রয়কারী সরকারি স্ংস্থাগুলি লোকসান সামাল দিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ভারতের সাধারণ মানুষ। ১০ দিনের মধ্যে তিনবার দাম বাড়ানো হয়েছে।
গত ১৫ মে ভারতে এক ধাক্কায় লিটার প্রতি তিন রুপি বাড়ানো হয়েছিল পেট্রলের দাম। ১৯ মে আবার দাম বাড়ে। ফের দাম বাড়ানো হল শনিবার। সকলের মধ্যে উদ্বেগ, দাম আরও কত বাড়বে?

শনিবার সকালে রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা করে বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯১ পয়সা করে। এনিয়ে গত ১০ দিনে প্রায় ৫ রুপি দাম বৃদ্ধি হলো।

কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৯৪ পয়সা। ফলে শনিবার থেকে এক লিটার পেট্রল কিনতে হচ্ছে ১১০ রুপি ৬৪ পয়সা দিয়ে। এ ছাড়া, কলকাতায় ডিজেলের দাম ৯৫ পয়সা করে বেড়ে গেছে। ফলে নতুন দাম হয়েছে ৯৭ রুপি ২ পয়সা প্রতি লিটার। এতে একদিকে যেমন ব্যক্তিগত গাড়ি বা বাইক চালানোর খরচ বাড়বে, তেমন বাস, ট্যাক্সির মতো গণপরিবহণেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন