দেশব্যাপী শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ভোলার দৌলতখানে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আমির জাং গজনবী স্টেডিয়ামে ফাইনালে মেয়েদের বিভাগে নুরমিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক বিভাগে পশ্চিম কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল মান্নান মিয়া, সহ-সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা ক্রীড়া সম্পাদক আবদুল কাদের উজ্জ্বল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুহেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ জসিম উদ্দিন মাস্টার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই।
