দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ২০ বছর পূর্তি উদ্যাপন

ফন্ট সাইজ:

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানের কৃষ্টি কালচার ব্যতিক্রম। ঐতিহাসিকভাবে সিলেটের রাজনীতি, সামাজিকতা, সাহিত্য, সাংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষিণ সুরমার মানুষের অবদান সর্বজন বিদিত। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমার পেশাদার সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সকাল ১১টায় দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ২০ বছর পূর্তি উদ্যাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, সাংবাদিকতা একটি সুমহান পেশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবেদ রাজা, নূরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, সমাজসেবী রোটারিয়ান রাসেল মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা এনসিপি’র আহ্বায়ক ফয়জল বারী, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ফিরোজুর রহমান, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, গোলাম মর্তুজা বাচ্চু, বিলকিস আক্তার সুমি ও মো. জাবেদ আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সদস্য আব্দুল কাইয়ুম উল্লাস ও শফিক আহমদ শফি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন