সিকৃবি’র পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে রায়হান (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে পুকুরে গোসল করতে নামে রায়হানসহ অন্যরা। রায়হানের সঙ্গে পুকুরে গোসল করতে নামা তার বন্ধু মোজাম্মেল ও আদনান জানান, তারা ৬ জন বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে রায়হান সাঁতরে মাঝ পুকুরে যাওয়ার পর হঠাৎ করে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার করতে থাকে। এ সময় তারা সাঁতরে গিয়ে রায়হানকে বাঁচানোর জন্য ফোম এগিয়ে দিলেও ফোম ভেঙে রায়হান তলিয়ে যায়।

পরে তাদের চিৎকারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিরাপত্তাকর্মীরাও পুকুরে নেমে রায়হানকে খোঁজা শুরু করে। শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিরাপত্তা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ৩ ঘণ্টা পর রায়হানকে খুঁজে পেতে সক্ষম হয় বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান। রায়হান বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন