স্কুল হ্যান্ডবলে সানিডেইলের জোড়া শিরোপা

ফন্ট সাইজ:

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উভয় বিভাগের শিরোপা জিতেছে সানিডেইল। বালকদের প্রতিযোগিতায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে ৫-২ গোলে এবং বালিকাদের প্রতিযোগিতায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে ৫-৩ গোলে হারায় তারা।

বালকদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নৌবাহিনী কলেজকে ৫-১ গোলে হারিয়েছে মতিঝিল মডেল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে বালকে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইলের মো. আদিয়ান শামস।

বালিকাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেরে বাংলা ১-০ গোলে জয় পেয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিপক্ষে। বালিকায় টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে সানিডেইলের ওয়ালিয়া হোসেনের হাতে। ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয় পর্যায়) আয়োজন ও উন্নয়নসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন