হিমন্ত বিশ্বশর্মার বাংলাদেশ নিয়ে মন্তব্য ভারতের অবস্থানের প্রতিফলন নয়

ফন্ট সাইজ:

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বাংলাদেশ নিয়ে মন্তব্যকে ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়ে ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, এটা সরকারের অবস্থানের প্রতিফলন নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করার একদিন পর ভারতের সরকারি কর্মকর্তারা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বাংলাদেশ নিয়ে মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে বলেছেন, সেগুলো ছিল 'ব্যক্তিগত মতামত'।

নয়াদিল্লির মতে, বিভিন্ন স্তরের অংশীদাররা, বিশেষ করে রাজ্য পর্যায়ে ভারতের প্রতিবেশী দেশগুলোকে তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখে থাকন। তবে, এটিকে দিল্লির বর্তমান অবস্থানের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা যায় না, যা গত প্রায় ১৫ মাসের অস্থিরতার শেষে ঢাকার সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে মনোনিবেশ করেছে।

নির্বাচনের সময় ‘অনুপ্রবেশ’-এর বিষয়টি উত্থাপন করে হিমন্ত বিশ্বশর্মার নানা আগ্রাসী মন্তব্যে ঢাকায় কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে “অবমাননাকর” বলে আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেকে তলব করা হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার প্রধান ইসরাত জাহানের সঙ্গে দেখা করেন। গণমাধ্যম সূত্রে বলা হয়, শর্মার মন্তব্যে জাহান “তীব্র ক্ষোভ” প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন