বিজেপির দখলে যাচ্ছে পশ্চিমবঙ্গ

সর্বশেষ বুথফেরত জরিপ

বিজেপির দখলে যাচ্ছে পশ্চিমবঙ্গ

ফন্ট সাইজ:

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবার পশ্চিমবঙ্গ দখল করতে যাচ্ছে। এমনই আভাস দিয়েছে দেশটির বুথফেরত জরিপগুলো। সর্বশেষ, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চাণক্য স্ট্র্যাটেজিস তাদের জরিপে বলেছে, পশ্চিমবঙ্গে বিজেপি ১৯২টি আসন পেতে যাচ্ছে। এই খবর দিয়েছে এনডিটিভি অনলাইন।

আজকের জরিপে চাণক্য স্ট্র্যাটেজিস জানায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪৮ শতাংশ ভোট পেতে পারে। এতে তারা ১৯২টি আসনে জয়লাভ করতে পারে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জীর তৃণমূল-কংগ্রেস ৩৮ শতাংশ ভোট পেতে পারে। এ নিয়ে তারা জিততে পারে ১০০টি আসন। এ ছাড়া অন্যান্য দলগুলো দুইটি করে আসন পেতে পারে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এর আগে গতকালও চারটি সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে ছিল বিজেপি। সর্বশেষ আজকের সমীক্ষাতেও পশ্চিমবঙ্গে বিজেপির ভূমিধস জয়ের পূর্বাভাস পাওয়া গেলো।

তবে এসব সমীক্ষার ফল মানতে নারাজ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা। তিনি অভিযোগ করেছেন যে বিজেপি টাকা দিয়ে সমীক্ষার ফল কিনেছে।

সচেতন নাগরিক

২ মাস আগে

ইভিএম মেকানিজম ছাড়া পশ্চিম বাংলার মসনদে বিজেপির আসাটা এক কথায় অসম্ভব ....

মন্তব্য করুন