আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আজ রাত ৮:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন: নকশী কাঁথার মাঠ’।
নৃত্য দিবস এবং পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। কিউরেটর হিসেবে ছিলেন আনিসুল ইসলাম হিরু।
আরও পড়ুন:
নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট
