প্রতারণা মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত

প্রতারণা মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরাত

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে গম পাচার মামলায় নয়, ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেই তলব পেয়ে বুধবার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন তিনি।রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অভিযোগ, যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, তার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরাত। এর আগেও ইডি নুসরাতকে জিজ্ঞাসাবাদ করেছে।
বুধবার সল্ট লেকে সিজিও দপ্তরে যান নুসরাত। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত। এই সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। গাড়ি থেকে নেমে যশের সঙ্গে সোজা ইডির দপ্তরের ভেতরে প্রবেশ করেন।
ইডি সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণা মামলায় তারা তদন্ত করছে। গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য তাদের হাতে এসেছে। সেই সূত্রেই নুসরাতকে আবার ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নুসরাত দিল্লির দপ্তরে গিয়ে হাজিরা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যে দিন হাজিরা দিতে বলা হয়েছে, সে সময়ে তার দিল্লিতে থাকার কথা। তাই নির্দিষ্ট দিনে যদি তাকে দিল্লির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়, ভাল হয়। শেষপর্যন্ত কলকাতায় ইডির দপ্তরেই হাজিরা দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন