আত্মবিশ্বাসী চমক

আত্মবিশ্বাসী চমক

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু মনোনয়ন মেলেনি। তবে বঞ্চিত হওয়ায় আফসোস নেই তার। বরঞ্চ আত্মবিশ্বাস তার আরও বেড়েছে। এখন থেকে বিএনপি’র হয়ে কাজ করে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে মনোনয়ন না পেয়ে দু-একজন তারকা এরইমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু তার বিপরীতে চমককে দেখা গেছে ইতিবাচক রূপে। সামাজিকমাধ্যমে ছবি প্রকাশ করে তিনি জানালেন, আনুষ্ঠানিকভাবে তিনি দলের হয়ে কাজ শুরু করেছেন। এক লাইভে এসে অভিনেত্রী ট্রলের জবাবে বলেন, আমি আমার পরাজয়কে উদ্‌যাপন করছি। আমি আরও দুইশ’ বার ফেল করবো, দুইশ’ বার ট্রাই করবো। তোমরা যারা মনে করছো, ট্রল করে আমাকে বসিয়ে রাখবা তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। এটা আমার কেবল শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেয়া হবে। এটাতে আমার কোনো আক্ষেপ নেই। চমক বলেন, খেলাতো মাত্র শুরু হলো। সামনে জাতীয় নির্বাচন করবো। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। যারা দীর্ঘদিন দলকে সার্ভ করেছে তারা সঠিক মূল্যায়ন পেয়েছে। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে কাজ করতে চাই। তিনি বলেন, আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। কখনো যদি মনে হয় আমার গ্রামে যাওয়া দরকার তাহলে তাই করবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন