ইসলামাবাদ প্রস্তুত হলেও ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ঘিরে অনিশ্চয়তা

ইসলামাবাদ প্রস্তুত হলেও ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ঘিরে অনিশ্চয়তা

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। বিশেষ করে কূটনৈতিক অঞ্চলের বিভিন্ন রাস্তাজুড়ে তারকাটা দেয়া হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার পুলিশ কর্মকর্তা, সেনা, আধা-সামরিক বাহিনী ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে। সরকারি কার্যালয় বন্ধ করা হয়েছে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে।

নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে পাকিস্তান সরকারের কমতি নেই। তবে এতকিছুর পরেও আলোচনা ঘিরে এখন পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে না।

দ্বিতীয় ধাপের আলোচনা আদৌ হচ্ছে কি না- তা নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলেনি পাকিস্তান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছাবে।

তবে ইরানের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে, পাকিস্তানে দ্বিতীয় দফায় আলোচনা নিয়ে তাদের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন