সারাদেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে আগামীকাল। রোববার রিটকারির আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীস রায়ের বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন।
এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেইসঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে চাননি।
রিটে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে হামের টিকা না কেনার ঘটনায় দুদকে একটি তদন্ত চেয়ে আবেদন করা আছে।
হামের প্রকোপ
অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কাল
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬, ১২ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
