সাবেক তারকা ও বিশ্লেষকদের চোখে ‘অনন্য’ এলএমটেন

মেসি-স্তুতিতে পঞ্চমুখ ফুটবল বিশ্ব

সাবেক তারকা ও বিশ্লেষকদের চোখে ‘অনন্য’ এলএমটেন

ফন্ট সাইজ:

আলজেরিয়ার বিপক্ষে জাদুকরী হ্যাটট্রিকে জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছোঁয়ার পর ফুটবল বিশ্বে এখন কেবলই লিওনেল মেসি বন্দনা। ৩৮ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে এই মহাতারকার এমন আধিপত্য দেখে স্তম্ভিত সাবেক ফুটবলার ও শীর্ষ বিশ্লেষকরা।

ইংলিশ ফুটবল কিংবদন্তি এবং বিবিসির জনপ্রিয় ফুটবল পণ্ডিত অ্যালান শিয়ারার মেসির হ্যাটট্রিক গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিস্ময় লুকাতে পারেননি। প্রিমিয়ার লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা শিয়ারার স্রেফ লিখেছেন, ‘মেসিইইইইইইইইইই! ওয়াও!!’ ফুটবল বিশ্লেষকদের মতে, গোল চেনায় যিনি নিজে ওস্তাদ, সেই শিয়ারারকেও মেসির গোল করার ধরন নতুন করে ফুটবল জাদুতে মুগ্ধ করেছে।

স্কাই স্পোর্টসের প্রখ্যাত ফুটবল বিশ্লেষক লরা হান্টার তার ম্যাচ পরবর্তী কলামে মেসির খেলার নিখুঁত টেকনিক্যাল বিশ্লেষণ বৈচিত্র্য তুলে ধরেছেন। হান্টার লিখেছেন, ‘৩৮ বছর বয়সে এসেও মেসি যেভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করছেন, তা অবিশ্বাস্য। তিনি শুধু তিনটি নিখুঁত গোলই করেননি, মাঝমাঠে রদ্রিগো ডি পলের পর আলজেরিয়ার আক্রমণ রুখতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন।’ বয়স বাড়লেও মেসির ফুটবলীয় বুদ্ধিমত্তা ও ড্রিবলিংয়ের ধার যে কমেনি, সেটিই মনে করিয়ে দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে মেসির ছবি শেয়ার করেছেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রুট হালান্দ। মেসিকে তিনি আখ্যা দিয়েছেন ‘উন্মাদ ফুটবল জিনিয়াস’ হিসেবে।

অন্যদিকে মেসির দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো ডি পল ম্যাচ শেষে বলেন, ‘ও একটা ফুটবল দানব। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, মেসি এখন কোনো চাপ ছাড়া হাসিমুখে খেলাটা উপভোগ করছে, যা আমাদের পুরো দলের ভেতর এক ইতিবাচক শক্তি ছড়িয়ে দিচ্ছে।’

প্রশংসার জোয়ারের মাঝে গোল ডটকমের বিশ্লেষকরা ম্যাচের একটি ভিন্ন দিকও তুলে ধরেছেন। খেলার এক পর্যায়ে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির সঙ্গে মেসির একটি সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু সাবেক ফুটবলারের মতে, ট্যাকলটি স্পষ্ট লাল কার্ড পাওয়ার যোগ্য ছিল। রেফারি মেসির ক্ষেত্রে কিছুটা নমনীয় সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে ফুটবল মহলে মৃদু বিতর্ক ও চুলচেরা বিশ্লেষণ চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন