‘টিকবে না চুক্তি’, হামলার জন্য প্রস্তুত ইসরাইলি বাহিনী

‘টিকবে না চুক্তি’, হামলার জন্য প্রস্তুত ইসরাইলি বাহিনী

ফন্ট সাইজ:

ইসরাইলি সংবাদপত্র মারিভ জানিয়েছে, চুক্তির সম্পূর্ণ বিষয়বস্তুতে প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও ইসরাইলি কর্মকর্তারা মনে করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি টিকে থাকার সম্ভাবনা কম। সংবাদপত্রটি বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দেশটির নিরাপত্তা সংস্থা এবং সামরিক বাহিনীকে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুতি অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে।

ইসরাইলি মন্ত্রী জীভ এলকিন বলেছেন, এই আলোচনায় সরাসরি জড়িত ছিল না ইসরাইল, তাই সমঝোতা স্মারকটি পর্যালোচনার জন্য জোর দিতে পারে না। তিনি বলেছেন, আমরা ইরানের সঙ্গে আলোচনার পক্ষ নই এবং সমঝোতা স্মারকটি যদি আমাদের ওপর বাধ্যতামূলক না হয়, তবে আমরা তা দেখার দাবি করতে পারি না। এলকিন বলেন, লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরাইলের অনুমোদন আদায়ের চেষ্টা করা হয়েছিল, কিন্তু নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।

গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানান, তারা যুদ্ধের অবসান ঘটাতে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছেন। ইতিমধ্যে এই সমঝোতা চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দু’জনেই স্বাক্ষর করেছেন। তবে সেটা ইলেকট্রনিক উপায়ে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সালাম

১ ঘন্টা আগে

ইহুদি রাষ্ট্র ইসরাইলকে দুনিয়াতে কি মুছে ফেলতে হবে,

মন্তব্য করুন