শ্রীমঙ্গলে প্রস্তুত মঞ্চ, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

শ্রীমঙ্গলে প্রস্তুত মঞ্চ, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রা পথে বিলম্ব না হলে তিনি প্রথমে বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় পর্যায়ে ফ‍্যামিলি কার্ড বিতরণ এবং জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ।

সেখান থেকে দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে ফ‍্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর বিকাল ৫ টার দিকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিন সকাল থেকেই প্রতিকূল আবহওয়া ও ভারী বৃষ্টি উপেক্ষা করে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে চায়ের রাজধানী খ‍্যাত মৌলভীবাজারে এটাই প্রথম সফর।

গেল কয়েকদিন থেকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বইছে। প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত এ জেলার মানুষের গুরুত্বপূর্ণ দাবি সরকারি মেডিকেল কলেজ ও শমসেরনগর বিমানবন্দর চালু। প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন এমনটাই আশা করছেন তারা।

গেল কয়েক দিন থেকে সবার মুখে মুখেই এমনটি বেশ জোরালোভাবে আলোচনা হচ্ছে। দীর্ঘদিনের এমন কাঙ্খিত উন্নয়ন প্রাপ্তির ঘোষণার প্রত্যাশায় উৎফুল্ল দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে মৌলভীবাজারের পথে যাত্রা করেন প্রধামন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন