রায়পুরে সাড়ে ৩০০ লিটার জ্বালানি তেল জব্দ

রায়পুরে সাড়ে ৩০০ লিটার জ্বালানি তেল জব্দ

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরের আখন বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে জসিম (৪৫) নামের এক ব্যবসায়ীর দোকান ও তৎসংলগ্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে জ্বালানি তেল মজুত করে বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন