ইরানের ইউরেনিয়াম ফিরিয়ে নেয়া হবে যুক্তরাষ্ট্রে: ট্রাম্প

ইরানের ইউরেনিয়াম ফিরিয়ে নেয়া হবে যুক্তরাষ্ট্রে: ট্রাম্প

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যেকোনো শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খননযন্ত্র ব্যবহার করে ইউরেনিয়াম অপসারণ করবে। এরপর তা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ‘কোথাও’ স্থানান্তর করা হবে না। ইরানের এই অবস্থানের পরও ট্রাম্প ওই মন্তব্য করেন।

অ্যারিজোনার ফিনিক্সে কনজারভেটিভ সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ’র এক সমাবেশে ট্রাম্প বলেন, কেউ একজন বলেছিল, আমরা কীভাবে এই পারমাণবিক ধূলিকণা সরাব? আমরা ইরানের সঙ্গে একসঙ্গে গিয়ে, অনেক খননযন্ত্র ব্যবহার করে তা তুলে আনব। তিনি আরও বলেন, আমরা এটি নিয়ে আসব। খুব শিগগিরই আমরা এটি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাব। তিনি বলেন, ইরানে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তার অংশ হিসেবে কোনো অর্থ লেনদেন হবে না। তবে আলোচনায় আছে যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা ২০০০ কোটি ডলার ছাড় দিতে পারে।

ট্রাম্প বলেন, আলোচনা চলছে এবং সপ্তাহান্তজুড়ে তা অব্যাহত থাকবে। অ্যারিজোনার ফিনিক্সে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের কিছু খুব ভালো আলোচনা হয়েছে। আশা করি, যে বিষয়টি নিয়ে আপনারা কথা বলতে পছন্দ করেন তা খুব ভালো ফল দেবে এবং আমরা ভালো কাজ করেছি। তিনি আরও বলেন, অনেক ভালো ঘটনা ঘটছে। এর মধ্যে লেবাননও রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন