ঢাকার নবাবগঞ্জে ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ সেন্টু ভূঁইয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পুরাতন বান্দুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেন্টু মোলাশীকান্দা গ্রামের সমির ভূঁইয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়Ñ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বান্দুরার একটি রান্নাঘরে অভিযান চালিয়ে সেন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইনসহ দেশীয় অস্ত্র ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
নবাবগঞ্জে মাদক অস্ত্রসহ গ্রেপ্তার ১
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
