ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপচালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় পিকআপভ্যানে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানায়, সিফায়েত ঘটনাস্থলেই মারা যায়। বিকাশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন