চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতির সময় বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে সারাসরি আলোচনায় স্থায়ী সমাধানে পৌঁছাতে র্ব্যথ হলেও উভয় পক্ষের পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় ২২ এপ্রিল শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উভয় পক্ষ সম্মত হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির তেহরানে উপস্থিত হয়েছেন। এছাড়াও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুদ্ধবিরতি বজায় রাখা এবং স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যুদ্ধবিরতি বাড়ানোর কোন প্রস্তাব দেয়ার কথা অস্বীকার করেন। তিনি আরো বলেন, ওয়াশিংটন জোড়ালোভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফার আলোচনা খুব সম্ভবত ইসলামাবাদেই হবে। হোয়াইট হাউজ চুক্তির বিষয়ে ইতিবাচক রয়েছে। যদিও ডনাল্ড ট্রাম্প বলেছে, শান্তিচুক্তির জন্য যুদ্ধবিরতি বাড়ানোর কোন প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ২১ ঘন্টা আলোচনার পরও সংলাপ বন্ধ হয়নি। আগামী বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
