‘রুচি বৈশাখী উৎসব-১৪৩৩’ অনুষ্ঠিত

‘রুচি বৈশাখী উৎসব-১৪৩৩’ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

পহেলা বৈশাখ উপলক্ষে পাবনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রুচি বৈশাখী উৎসব-১৪৩৩’। এক বছর বিরতি নিয়ে এ বছর আবারো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন। উৎসবটি ছিল দুই পর্বে বিভক্ত। সকাল ৮টায় শহরের স্বাধীনতা চত্বর ফটক থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রঙে রাঙানো এই শোভাযাত্রায় পাবনার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, নববর্ষের শুভেচ্ছা ছড়িয়ে দেয় সর্বস্তরের মানুষের মাঝে। পরবর্তীতে সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব। মূল আয়োজনের শুরুতেই মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ডান্স ট্রুপ। এরপর একে একে মঞ্চে সংগীত পরিবেশন করেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’র সেরা তিন শিল্পী- এনামুল হক মধু, মেহজাবিন মোবাশ্বেরা ও সোহাগ নূরী। উৎসবের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, ঐশী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নগর বাউল জেমসের পরিবেশনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন। আয়োজনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ ছাড়াও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের অন্য সদস্যবৃন্দ, পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবটি উপভোগ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইন্দ্রানী নিশি, আলিফ চৌধুরী ও নুসরাত জেরিন। অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হিসেবে ছিল মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিন-রাত, স্থানীয় সম্প্রচার সহযোগী ভিশন টেকনোলজিস লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে মিডিয়াকম লিমিটেড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন