শান্তির খোঁজে শ্রাবন্তী

শান্তির খোঁজে শ্রাবন্তী

ফন্ট সাইজ:

বিতর্ক যেন নিত্যসঙ্গী শ্রাবন্তী চ্যাটার্জির। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কোনোটিই টেকেনি। তবে এসব নিয়ে কোনো আক্ষেপ নেই তার। নিজের শর্তেই জীবন কাটাচ্ছেন এই টালিউড অভিনেত্রী। বাণিজ্যিক ছবিতে সফলতার পাশাপাশি অভিনয়গুণেও দর্শকদের মুগ্ধ করেছেন শ্রাবন্তী। জীবনে ঝড় এলেই তিনি আশ্রয় নেন কাজে। আর কাজের বাইরে তার শান্তির জায়গা নিজের ভালোবাসার বাড়ি। শ্রাবন্তীর বিলাসবহুল ফ্ল্যাটটি অবস্থিত কলকাতার বাইপাস সংলগ্ন আরবার কমপ্লেক্সে। তারকাখচিত এই আবাসনে বহু নামকরা তারকার বসবাস। নিজের ‘মনের ঠিকানা’ একবার ঘুরেও দেখিয়েছিলেন অভিনেত্রী। অফ-হোয়াইট দেয়ালে রংতুলির নকশা, নানা ফটোফ্রেমে সাজানো ঘর- সবমিলিয়ে এক নান্দনিক পরিবেশ। তবে ফ্ল্যাটটির সবচেয়ে বড় আকর্ষণ খোলা বারান্দা। কাঁচের দরজা সরালেই উঁচু থেকে দেখা যায় গোটা কলকাতা শহর। নীল আকাশ যেন ছুঁয়ে যায় আপনাকে। শ্রাবন্তীর ভাষায়, ছোটবেলা থেকেই এমন উঁচু বারান্দার স্বপ্ন দেখতেন তিনি। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে নিজের অন্দরমহলের ঝলকও শেয়ার করেন এই অভিনেত্রী। ছেলে অভিমন্যু ও পোষ্যদের নিয়েই এখন তার সংসার। ঘরের ভেতরে রয়েছে আধুনিক বার-কাউন্টার। তার বেডরুমও সমানভাবে আকর্ষণীয়। সবুজ ভেলভেট ব্যাকড্রপ, বড় আয়না, সোনালি ডেকোরেশন- সবমিলিয়ে এক রাজকীয় আবহ। পাশেই বড় কাঁচের জানালা, যা থেকে মনোরম দৃশ্য উপভোগ করা যায়। জানা গেছে, এই আলিশান ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। যদিও বিলাসবহুল জীবনযাপন মনে শান্তি নিয়ে আসতে পারে না বলেই মনে করেন তিনি। শ্রাবন্তী বলেন, সুখের জন্য হয়তো এসব দরকার। কিন্তু শান্তি আসতে হয় মন থেকে। শান্তির জন্য জীবনে অনেক কিছু করেছি। কিন্তু সে যেন থাকতেই চায় না। এখনো আমি আছি শান্তির খোঁজে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন