ভারতে বিদুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৮

ভারতে বিদুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৮

ফন্ট সাইজ:

ভারতের ছত্রিশগড়ে বেদান্ত বিদুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও ১৮ জন। এ খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ বাহিনী। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কোন কারন নিশ্চিত করা যায়নি। জেলা সুপারিনটেনডেন্ট পিকে ঠাকুর বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ধারনা করা হচ্ছে কেন্দ্রের বয়লার অতিরিক্ত গরম হয়ে এ বিস্ফোরণ ঘটেছে। এক বিবৃতিতে বেদান্ত জানায়, সিংগিতারা প্লান্টে একটি দূর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন