৩০০ বছর আগের শিশুর কংকাল উদ্ধার, রহস্য

৩০০ বছর আগের শিশুর কংকাল উদ্ধার, রহস্য

ফন্ট সাইজ:

কুক-এর বিশপ অকল্যাডে একটি ভিক্টোরিয়ান বাড়ির মেঝের নিচ থেকে উদ্ধার হওয়া এক শিশুর কঙ্কালকে ঘিরে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। একজন কন্ট্রাক্টর ২০২৪ সালে বাড়িটির মেরামতের সময় মেঝের তক্তার নিচে শিশুটির দেহাবশেষ খুঁজে পান। কঙ্কালটি ১৯১০ সালের একটি সংবাদপত্রে মোড়ানো ছিল এবং শিশুটির গলায় তিনবার প্যাঁচানো সুতা পাওয়া যায়। ইনকোয়েস্টে শিশুটিকে ‘বেবি অকল্যান্ড’ নামে উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল শিশুটি ১৯১০ সালের কাছাকাছি সময়ের। কিন্তু পরবর্তী রেডিওকার্বন পরীক্ষায় বিস্ময়কর তথ্য আসে। শিশুটি সম্ভবত ১৭২৬ থেকে ১৮১২ সালের মধ্যে জীবিত ছিল। এতে ধারণা আরও জটিল হয়ে ওঠে যে, সংবাদপত্রের তারিখ ও কঙ্কালের সময়কাল একে অপরের সঙ্গে মিলছে না। ফরেনসিক পরীক্ষা চালানো হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ইনকোয়েস্টে বলা হয়, শিশুটি প্রায় ৪০ সপ্তাহের পূর্ণ-মেয়াদি নবজাতক হতে পারে। তবে সে মৃত জন্মেছিল নাকি জন্মের পর মারা গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দীর্ঘ সময় ধরে অক্ষত অবস্থায় মেঝের নিচে রাখা ছিল। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এটি অত্যন্ত জটিল একটি কেস যা ইতিহাস ও বিজ্ঞানের ওপর নির্ভর করে এগোচ্ছে। ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মেল সাদারল্যান্ড বলেন, তার প্রধান লক্ষ্য হলো শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ খুঁজে বের করা এবং তাকে যথাযথভাবে সমাহিত করা। কঙ্কালটি মোড়ানো ছিল ১৯১০ সালের ১৯ জুন প্রকাশিত আম্পায়ার নামের একটি জনপ্রিয় সানডে সংবাদপত্রে, যা ম্যানচেস্টারে ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। তবে রেডিওকার্বন বিশ্লেষণ অনুযায়ী শিশুটির সময়কাল এর চেয়ে অনেক আগের হতে পারে, যা রহস্যকে আরও গভীর করেছে। শিশুটির দেহাবশেষ ২৭ এপ্রিল বিশপ অকল্যান্ড-এ সমাহিত করা হবে। করোনার জেরেমি চিপারফিল্ড শুনানি স্থগিত করেছেন এবং আগামী ১৮ মে আবার তদন্ত শুরু হবে। আশা করা হচ্ছে রহস্যের আরও কিছু অংশ উন্মোচিত হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন