ইতালির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করায় নেতানিয়াহুকে আক্রমণ বিরোধীদলীয় নেতার

ইতালির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করায় নেতানিয়াহুকে আক্রমণ বিরোধীদলীয় নেতার

ফন্ট সাইজ:

ইসরাইলের সঙ্গে ইতালির প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্তকে ‘আরেকটি লজ্জাজনক ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছেন ইসরাইলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ‘অস্তিত্বহীন’ পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-এর ব্যর্থতার প্রমাণ। লাপিদ এক্সে লিখেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কোনো বামপন্থী-প্রগতিশীল ইউরোপীয় নেতা নন। তিনি ডানপন্থী রক্ষণশীল শিবিরের এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা বোঝেন। তিনি আরও বলেন, যারা আমাদের বন্ধু এবং স্বাভাবিক মিত্র হওয়ার কথা, তাদের সঙ্গেও এই সরকার ইসরাইলের স্বার্থ এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিটি ২০০৬ সালে ইসরাইল অনুমোদন করে এবং প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়। এতে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সামরিক সদস্যদের শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার কথা উল্লেখ রয়েছে। মেলোনির ডানপন্থী সরকার ইউরোপে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি হলেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা লেবাননে ইসরাইলের হামলার সমালোচনা করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন