৩ ইস্যুতে হতে পারে পরের আলোচনা, সম্ভাব্য ভেন্যু ইসলামাবাদ বা ইস্তাম্বুল
প্রতীকী ছবি

৩ ইস্যুতে হতে পারে পরের আলোচনা, সম্ভাব্য ভেন্যু ইসলামাবাদ বা ইস্তাম্বুল

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনার পরবর্তী সম্ভাব্য ভেন্যু হতে পারে ইসলামাবাদ বা ইস্তাম্বুল। ইরানি কর্মকর্তাদের কাছ থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সূত্র অনুযায়ী আল জাজিরা বলছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলোতে সমঝোতায় পৌঁছানো সম্ভব। এর মধ্যে একটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু। গণমাধ্যমে যা ঘুরছে, তা হলো যুক্তরাষ্ট্র ২০ বছরের সময়সীমা চায়। এ সময় পর্যন্ত ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে বন্ধ রাখতে হবে। তবে ইরান এ জন্য প্রস্তাব করছে পাঁচ বছর সময়। যেকোনো দিক থেকেই দেখা হোক, এই পর্যায়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা স্পষ্ট করে বলেছেন, এই প্রণালির ভবিষ্যৎ আগের মতো থাকবে না। এছাড়া রয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি। প্রায় ৪৫০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের কাছে। মার্কিনদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম ধ্বংসপ্রাপ্ত একটি ইরানি পারমাণবিক স্থাপনার ভেতরে মাটির নিচে চাপা পড়ে আছে। ইরানের হাত থেকে তা সরিয়ে নেয়া হবে এবং ৩ শতাংশের নিচে মাত্রায় পাতলা (ডাইলিউট) করা যেতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন