মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ৪ প্রস্তাব চীনের প্রেসিডেন্টের

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ৪ প্রস্তাব চীনের প্রেসিডেন্টের

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

শি জিনপিং বলেন, ‘উন্নয়ন ও নিরাপত্তা সমন্বিত হওয়া উচিত। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।’

Gupta Badal

১ মাস আগে

Its better at last Chinese Premier opened his mouth.

salim mridha

১ মাস আগে

ইসরায়েলের মতো সন্ত্রাসী রাস্ট্র থাকলে শান্তির আশা সুদুর পরাহত

A R Sarker

২ মাস আগে

৪ প্রস্তাব পরিস্কার করা হয়নি আর প্রস্তাব কাকে দেয়া হয়েছে তাও ক্লিয়ার না।

Bodrul islam

২ মাস আগে

Very good .thanks shi jin pin

মন্তব্য করুন