কনকচাঁপাকে হেনস্তার কড়া প্রতিবাদ রিজভীর

কনকচাঁপাকে হেনস্তার কড়া প্রতিবাদ রিজভীর

ফন্ট সাইজ:

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপাকে হেনস্তা করার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো ধরনের অশোভন আচরণ দলে গ্রহণযোগ্য নয়। তারকা প্রার্থীদের সঙ্গে যাঁরা অশোভন আচরণ করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি রিজভী। তিনি বলেন, দলে সেলিব্রিটি আসা অস্বাভাবিক নয়। বিশ্বের বহু দেশে সেলিব্রিটিরা রাজনীতিতে আসেন। যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতেও বহু শিল্পী নির্বাচিত হয়েছেন। সবাইকে কি রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান। রিজভী বলেন, দলের মনোনয়নপ্রক্রিয়ায় এবার সংগঠন করার দক্ষতা, মেধা ও মননশীলতা- সব মিলিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম শেষ হচ্ছে রোববার। গত শুক্রবার শুরু হওয়া এ প্রক্রিয়ায় গত দুই দিনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। তাঁদের মধ্যে সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম বিক্রি ও জমা দেয়াকে কেন্দ্র করে তিনদিন ধরেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। রোববার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে গিয়ে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি তাদের শত শত কর্মী-সমর্থক কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকদের এই ভিড় ও উচ্ছ্বাস দলীয় কার্যালয়ে একধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। অনেক প্রার্থীকে তাঁদের সমর্থকদের নিয়ে মিছিলসহকারে কার্যালয়ে আসতে দেখা যায়।




MD Khan

২ মাস আগে

জাতীয় সংসদ চেহারা দেখানোর জায়গা নয়। যারা জুলাই আন্দোলনসহ গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, নিজের সন্তান, নিজের আপনজনদের উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে মূল্যায়ন করা উচিত।
মনে রাখতে হবে নারী কোটা সুবিধা বঞ্চিতদের জন্য নয়। সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড।

Abdullah wazed

২ মাস আগে

বিচআর করা দরকারী৷ কানক চাপা ভাল মেয়ে

Sanjiban Sarker, Netrakona.

২ মাস আগে

Konakchapa is a renowned singer in our country. We are proud of her. It is not acceptable to insult her. Hope Party will action who insulted her.

Mustaque Chowdhury

২ মাস আগে

এসব আসন সংরক্ষণ করে রাখা গনতন্ত্রের পরিপন্থী মনে করি।এটি একটি দলীয় ব্যবসায় পরিনত হয়েছে।সব আসনের জন্য নির্বাচন দরকার। এরা এম পি হয়ে সকল সুযোগ সুবিধা পাবে/তদবির ব্যবসা করবে। আইন পাশ করে এই প্রথা বন্ধ করা হোক

Engr. Mostafa Kamal

২ মাস আগে

বিচার করলে ভাল । না সবাই একই আচরণ করবে ।

মন্তব্য করুন