পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি এলাকার আলী হোসেনের ছেলে এবং জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির...
