খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে দম্পতির ওপর হামলা, স্বামী নিহত
খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের...
