সঞ্চয়পত্রের উৎসে কর সমন্বয় ও ফেরতের সুযোগ, প্রত্যয়নপত্র সংগ্রহের নির্দেশ
চলতি অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় ১ জুলাই শুরু হয়েছে। অনেক করদাতা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। এ জন্য বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন।এ বছর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুসারে করদাতারা সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা উৎসে কর রিটার্ন জমার সময় সমন্বয় করতে পারবেন। করযোগ্য আয় না থাকলে টাকা...
