সবুজ কারখানার সনদ পেল আরও দুই পোশাক কারখানা
তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উৎপাদনের অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশে নতুন করে আরও দুইটি কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (এলইইডি) সনদ অর্জন করেছে।এর ফলে বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত আরএমজি কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫-টিতে। এর মধ্যে ১১৬টি প্লাটিনাম,...
