ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিহ্যাব-এর মধ্যে চুক্তি

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিহ্যাব-এর মধ্যে চুক্তি

ফন্ট সাইজ:

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য, কর্মী ও সচিবালয়ের কর্মকর্তারা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে বছরজুড়ে বিশেষ আতিথেয়তামূলক সুবিধা পাবেন। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, রিহ্যাবের সদস্য, কর্মী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা ও তাদের আইনগত নির্ভরশীলরা ঢাকা রিজেন্সিতে রুম বুকিংয়ের (অ্যাকোমোডেশন) ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া খাবারের ক্ষেত্রে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' (একটি কিনলে একটি ফ্রি) সুবিধা উপভোগ করতে পারবেন তারা।

স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ, পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়। খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, আতিথেয়তা ও রিয়েল এস্টেট খাতের মধ্যে এই অংশীদারিত্ব রিহ্যাব সদস্যদের জন্য বছরজুড়ে বিশেষ সুযোগ-সুবিধা তৈরি করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন