টেকসই উৎপাদনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো ইভিটেক্স ড্রেস শার্ট

টেকসই উৎপাদনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো ইভিটেক্স ড্রেস শার্ট

ফন্ট সাইজ:

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে টেকসই উৎপাদন, পরিবেশবান্ধব শিল্পচর্চা এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইভিন্স গ্রুপের লিড (এলইইডি) ভার্সন ৪.১ প্লাটিনাম সনদপ্রাপ্ত সবুজ কারখানা ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘২০২৬ সালের সবচেয়ে টেকসই তৈরি পোশাক কারখানা’ (মোস্ট সাসটেইনেবল আরএমজি/গার্মেন্ট ফ্যাক্টরি অব দ্য ইয়ার) সম্মাননা অর্জন করেছে।

শনিবার হোটেল রেডিসন ব্লু তে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মার্কটেল বাংলাদেশ লিমিটেড-এর সিইও ড. শরিফুল দুলু ইভিন্স গ্রুপের পরিচালক মিস সানজানা শেহনাজ চৌধুরী-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি টেকসই উন্নয়ন, দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, জ্বালানি ও সম্পদের দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সবুজ শিল্পচর্চায় ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের ধারাবাহিক অঙ্গীকারেরই স্বীকৃতি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন