বিজেপি সভাপতি নীতিনকে বাংলাদেশে আমন্ত্রণ তারেক রহমানের

বিজেপি সভাপতি নীতিনকে বাংলাদেশে আমন্ত্রণ তারেক রহমানের

ফন্ট সাইজ:

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) সভাপতি নীতিন নবীনকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তারেক রহমানকে লেখা নীতিনের চিঠির জবাবে এই আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফরে যান। আড়াই দিনের এই সফরে খলিলুর রহমানের সঙ্গী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনিই তারেক রহমানের চিঠিটি নীতিন নবীনকে পৌঁছে দেন।

সফর শেষে বাংলাদেশের প্রতিনিধি দল ভারত মহাসগরীয় সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার দিল্লি থেকে মরিশাস রওনা হয়েছেন। নতুন সরকার গঠনের পর এই প্রথম খলিলুর রহমান দিল্লি সফর করলেন। সেখানে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী এবং হুমায়ুন কবির ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শংকর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি সহ পদস্থদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক হয় ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও।

সেই বৈঠকে নানা বিষয়ে আলোচনার ফাঁকে হুমায়ুন কবির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের লেখা একটি চিঠি বিজেপি নেতাদের হাতে পৌঁছে দেন। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন। এজন্য তাকে কৃতজ্ঞতা ও প্রতি শুভেচ্ছা জানিয়ে বিএনপির সভাপতি তারেক রহমান বিজেপি সভাপতিকে তার সময় সুযোগ মতো দলীয় প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

অন্যদিকে, বিজেপির দুই নেতা বাংলাদেশি অতিথিকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকরের লেখা ‘হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স’ বইটি উপহার দেন। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের জন্য বিজেপি নেতারা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অফিস বাংলাদেশ হাউসে গিয়েছিলেন। তারা সেখানে নৈশ ভোজে মিলিত হন। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল’কে বলেন, আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। এবারের দিল্লি সফরকে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ার শুভ সূচনা বলেও উল্লেখ করেছেন হুমায়ুন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন